www.drike.webs.com

http://www.drike.webs.com

Showing posts with label বাংলা সাহিত্য. Show all posts
Showing posts with label বাংলা সাহিত্য. Show all posts

Saturday, 27 April 2013

মৃত্যুঃ এবং হুমায়ুন আহমেদ এর কিছু উক্তি

মৃত্যু নিয়ে হুমায়ুন আহমেদ স্যার এর বই এর কিছু লাইন -
১)মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার।(দেবী।পৃ:৪৮)

হুমায়ূন আহমেদ স্যারের লেখা

হুমায়ূন আহমেদ স্যারের লেখা পড়তাম! আর অবাক লাগতো...একটা মানুষ কি ভাবে আরেকটা মানুষের চিন্তার বর্হি প্রকাশ এতো সুন্দর করে বলতে পারে?? উনাকে সত্যি কারের একজন শব্দ জাদুকর মনে হয়। এতো মায়া নিয়ে কেউ কখনো লিখছে বলে আমার জানা নেই। বিশেষ করে উনার উক্তি গুলা মনে হয় নিজেরি চিন্তার প্রতিফলন......

Tuesday, 29 January 2013

ভুল স্বর্গ --- রবীন্দ্রনাথ ঠাকুর

লোকটি নেহাত বেকার ছিল।

তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের।

ছোটো ছোটো কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোটো ছোটো ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হত যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক; কিম্বা এবড়ো-খেবড়ো মাঠ, সেখানে গোরু চরছে, কিম্বা উঁচুনিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে কিম্বা পায়ে-চলা পথ।

বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না।

পরী-রবীন্দ্রনাথ ঠাকুর

কুসমি বললে, তুমি বড্ড বানিয়ে কথা বল। একটা সত্যিকার গল্প শোনাও-না।
আমি বললুম, জগতে দুরকম পদার্থ আছে। এক হচ্ছে সত্য, আর হচ্ছে—আরও-সত্য। আমার কারবার আরো-সত্যকে নিয়ে।
দাদামশায়, সবাই বলে, তুমি কী যে বল কিছু বোঝাই যায় না।
আমি বললুম, কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ।
আরো-সত্যি কাকে বলছ একটু বুঝিয়ে বলো-না।