www.drike.webs.com

http://www.drike.webs.com

Showing posts with label সৌর জগৎ. Show all posts
Showing posts with label সৌর জগৎ. Show all posts

Sunday, 23 June 2013

সময়ের চেয়ে পুরানো ব্ল্যাক হোল আবিষ্কার

আমাদের এ মহা বিশ্ব সৃষ্টি হয় আনুমানিক সারে তের বিলিয়ন বছর আগে বিগ ব্যাঙ এর মাধ্যমে । বিগ ব্যাঙ এর ধারনাটা অনেক টা এরকম- মহা বিশ্ব জন্মের আগে খুবই কম আয়তনের এবং বেশি ঘনত্বের  এবং অনেক বেশি তাপমাত্রার ক্ষুদ্র একটি বস্তু ছিল যাতে বিষ্ফোরণ ঘটে এবং সেই বিষ্ফোরনের মাধ্যমে নক্ষত্ররাজী, গ্রহ উপগ্রহ ইত্যাদির সৃষ্টি হয় এবং দিন দিন এই মহা বিশ্ব সম্প্রসারিতই হচ্ছে। কুইন মেরী বিশ্ববিদ্যালয়ের বার্ণাড কার ও ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের এলান কলে এই সিদ্ধান্তে উপনিত হন যে এই বিগ ব্যাঙ এর আগেও অন্য কোন মহাবিশ্বের উপস্থিতি ছিল। সেখানকার ব্লাক হোল অন্য কোন বিগ ব্যাঙ এর মাধ্যমে সৃষ্টি হয়েছে যা আমাদের মহাবিশ্বের চেয়ে পুরানো।

মহাকাশের বিস্ময় কোয়েসার

বিজ্ঞানের অনেক কিছু আবিস্কারের পর আমরা এখন জানি যে,মহাবিশ্বর চারপাশের অসংখ্য জ্যেতিস্ক থেকে নানা রকম বিকিরন ছড়িয়ে পরছে। যাদের তরংগ দৈর্ঘ্য কয়েক কিঃমিঃ থেকে শুরু করে এক সেঃমিঃ এর হাজার কোটি ভাগের চেয়ে ও ছোট হতে পারে। এই বিরাট বিস্তারের মাঝখনে যেটুকু বিকিরনের দৈর্ঘ্য 0.4 থেকে 0.7 মাইক্রন মাপের মধ্যে (1micron=1/1000mm)। অনেক জ্যেতিস্ক আছে যার থেকে নির্গত দৃশ্য আলো আমাদের কাছে অতি ক্ষীন ভাবে পৌছায়।

Sunday, 24 March 2013

প্লুটো এবং গ্রহ-বিতর্কের অবসান

আমেরিকান মহাকাশ পর্যবেক্ষক ক্লাইড টমবগের (Clyde William Tombaugh) ডায়রী থেকে উদ্ধৃত করেই শুরু করি:
জানুয়ারি ২৩: লওয়েল অবযারভেটরিতে (Lowell Observatory) যোগদান করলাম, যেখানে আমরা [প্রতীকি নাম] x [এক্স]-নামক নবম একটি গ্রহ খুঁজছি।

Wednesday, 13 March 2013

নীহারিকার আদি অন্ত

মেঘ মুক্ত রাতে আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক অস্পস্ট আলোর ছোপ এবং বিক্ষিপ্ত ভাবে কিছু অন্ধকার জায়গা, এগুলো হলো নীহারিকা (Nebula)। ফরাসী জ্যের্তিবিদ চার্লস মেসিয়ার যার গবেষনার বিষয় ছিল ধূমকেতু। এই ধূমকেতু বিষয়ে তার গবেষনার সন্দেহ দুর করার জন্য তিনি এই নীহারিকাদের একটি তালিকা তৈরী করেছিলেন।এই তালিকা থেকে আমরা দেখতে পাই এইরকম 103 টি নীহারিকা আছে।যে গুলো বর্তমানে এম ( M) অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।(পরবর্তীতে আরো অনেক নতুন তালিকা তৈরী করা হয়েছে, যেমন এন জি সি (NGC), কল্ডওয়েল ক্যাটালগ ইত্যাদি)।
এর মধ্যে সবগুলোই আমাদের ছায়াপথের নীহারিকা নয়,অন্য ছায়াপথে

পানি সমৃদ্ধ নতুন গ্রহ সুপার আর্থস

আমাদের সৌরজগতের খুব কাছে পানি সমৃদ্ধ এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, পৃথিবীর মতো প্রানী বসবাসের উপযুক্ত এ গ্রহটি। পৃথিবীতে থেকে ৪০ আলোকবর্ষ দূরের এই গ্রহটি আমাদের সূর্যের চেয়ে অপেক্ষাকৃত ছোট লোহিত বর্ণের এক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। নতুন এ গ্রহটির নাম দেওয়া হয়েছে “জি জে ১২১৪বি”।

মহাকাশে রয়েছে অসংখ্য ছন্নছাড়া গ্রহ

orphan
বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিশ্বাস করতেন মহাকাশে অনেক গ্রহই থাকতে পারে যারা কোন নক্ষত্রকে কেন্দ্র করে না ঘুরে ভাসমান ভাবে আছে। এসব গ্রহ কোন নির্দিষ্ট নক্ষত্র পরিবারের অন্তর্গতও বলা যায় না। মূলতঃ বিভিন্ন সময় বিভিন্ন মহাকর্ষ বলের প্রভাবে এসব গ্রহ বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। তবে এ বিষয়টি একটি ধারণা হিসেবেই ছিল।